×

খেলা

বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনের প্রথম সেশন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনের প্রথম সেশন

ছবি: সংগৃহীত

বেরসিক বৃষ্টিতে কানপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলাও পণ্ড হয়েছে। এর আগে, বৃষ্টির কারণে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফেরে ভারতীয় দল। আর সকালে মাঠে এসে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর টিম হোটেলে ফেরেন নাজমুল হোসেন শান্তরা।

লাইভ ব্রডকাস্টে দেখা যাচ্ছে, মাঠের অল্প কিছু জায়গা ছাড়া পুরোটা কভার দিয়ে ঢাকা। টানা বৃষ্টির কারণে কোনো মাঠকর্মীরাও বাইরে নেই। বৃষ্টি পুরোপুরি থামার অপেক্ষায় সবাই।

এর আগে, প্রথম দিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। প্রথম দিনে ৩ উইকেটে ১০৭ রান ছিল বাংলাদেশের।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন জাকির। এরপর ৩ রান ব্যবধানে দলীয় ২৯ রানে সাদমানকেও হারায় শান্তর দল।

আকাশ দীপে রাউন্ড দ্য উইকেট ডেলিভারিতে তৃতীয় স্লিপে তার ক্যাচ নেন জয়সওয়াল। শুরুতে ক্যাচটি স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পরে টিভি রিপ্লেতে বোঝা গেছে, বৈধভাবেই জয়সওয়াল ক্যাচটি নেন।

তার বিদায়ের পর ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন সাদমান। আকাশ দীপে রাউন্ড দ্য উইকেটের ফাঁদেই পড়েন। সামনের পায়ে বল লাগলেও একটু লাফিয়ে উঠেছিলেন বাঁহাতি ওপেনার। তবে আকাশের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। পরে তৃতীয় আম্পায়ারের রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান অনফিল্ড আম্পায়ার।

এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শান্ত। শেষমেশ তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে লাঞ্চ বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। অশ্বিনের লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশ অধিনায়ক। আউট ঘোষণা করলেও রিভিউ নিয়েছিলেন। রিভিউতেও দেখা যায়, উইকেটে আঘাত হানতো বল। ৫৭ বলে ৩১ রান করে ফেরেন শান্ত।

চতুর্থ উইকেটে ৩৭ বলে ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুমিনুল ও মুশফিক। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশি। আরেকপ্রান্তে মুমিনুলের সংগ্রহ ৪০ রান।

ভারতের হয়ে জোড়া উইকেট শিকার করেন আকাশ দীপ।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App