×

খেলা

কানপুর টেস্ট

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পিএম

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

বাংলাদেশ-ভারত টেস্ট, ছবি: এএফপি

বৃষ্টির শঙ্কা নিয়ে কানপুর টেস্ট শুরু হয়েছিল। বৃষ্টিতে প্রথম দিনের অধিকাংশই ভেসে গিয়েছিল। কোনো বল মাঠে গড়ানো ছাড়াই দ্বিতীয় দিনও পরিত্যক্ত ঘোষণা করা হয়। এবার কোনো বল মাঠে গড়ানোর আগেই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হলো। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠ পরিদর্শন শেষে এই ঘোষণা দেন আম্পায়াররা।

এ নিয়ে টানা দুইদিন কোনো বল মাঠে গড়ালো না। রবিবার (২৯ সেপ্টেম্বর) তৃতীয় দিন সকালে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়াম এলাকায় বৃষ্টি হয়নি। তবে আগের দিনের বৃষ্টিতে কভার সরিয়ে মাঠ প্রস্তুত করতেই সময় লাগছিল। এতে তৃতীয় দিনের প্রথম সেশনও পণ্ড হয়ে যায়। তবে বৃষ্টি না হলেও কেন খেলা শুরু হলো না, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা তৈরি হয়েছে।

হোটেল থেকে দুই দলের খেলোয়াড়েরা আজও মাঠে আসেননি। দুই টিমকে জানানো হয়, ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে প্রেস বক্সে থাকা সাংবাদিকদের বলা হয়,  আলোক স্বল্পতার কারণে খেলা শুরু হচ্ছে না।

এরও আগে, প্রথম দিনে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। প্রথম দিনে ৩ উইকেটে ১০৭ রান ছিল বাংলাদেশের। ৬ রান নিয়ে উইকেটে আছেন মুশফিক। আরেকপ্রান্তে মুমিনুলের সংগ্রহ ৪০ রান।

ভারতের হয়ে জোড়া উইকেট শিকার করেন আকাশ দীপ।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App