×

খেলা

কানপুর টেস্ট

জোড়া বিশ্ব রেকর্ড ভারতের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

জোড়া বিশ্ব রেকর্ড ভারতের

ভারতীয় দল, ছবি: সংগৃহীত

কানপুর টেস্টে বাংলাদেশের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে মারকুটে মেজাজে খেলছে ভারত। এজন্য ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছেন ভারতীয় ব্যাটাররা। ফলে ১০ দশমিক ১ ওভারেই ১০০ রানের কোটা পেরিয়ে গেছে টিম ইন্ডিয়া। এতে জোড়া বিশ্ব রেকর্ড-ও গড়েছে ভারত।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৩ রানের জবাবে ঝোড়ো শুরু করেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩ চার হাঁকান জয়সওয়াল। রোহিতও টাইগার বোলারদের ওপর চড়াও হন। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। টেস্টের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি এটি। তবে চতুর্থ ওভারে রোহিতকে থামান মিরাজ। ১১ বলে ২৩ রান করেন ভারতীয় এই ওপেনার।

এরপর গিলকে নিয়ে মারমুখী ব্যাটিংয়ে ৩১ বলে ফিফটি ছুঁয়ে ফেলেন জয়সওয়াল। ফলে ১০ দশমিক ১ ওভারেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলে ভারত। টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় শতক এটি।

এত কম ওভারে আর কোনো দল ১০০ করতে পারেনি। আগের রেকর্ডও ভারতেরই। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে ১২ দশমিক ২ ওভারের ১০০ ছুঁয়েছিল টিম ইন্ডিয়া। এর আগে, বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে কম ১৩ দশমিক ২ ওভারে ১০০ করেছিল শ্রীলঙ্কা।

টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App