×

খেলা

বিশ্বকাপে জয়খরা কাটিয়ে যা বললেন বাংলাদেশের অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

বিশ্বকাপে জয়খরা কাটিয়ে যা বললেন বাংলাদেশের অধিনায়ক

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সবশেষ জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর চারটি বৈশ্বিক টুর্নামেন্টে জয়হীন ছিল টাইগ্রেসরা। অবশেষে দীর্ঘ ১০ বছর পর জয়খরা কাটাল নিগার সুলতানা জ্যোতির দল। স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে ১১৯ রানের নড়বড়ে পুঁজি নিয়েও ১৬ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাঘিনীরা। এই জয়ের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সাথী রানী ও সোবহানা মুস্তারির প্রসংশায় জ্যোতি বলেন, ‘আমরা অনেক দিন ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মনে হয়েছিল, এটাই আমাদের মুহূর্ত। এই ধরনের উইকেটে আমাদের থিতু হওয়া দরকার। শুরুতে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। রানি এবং মোস্তারির মধ্যে গড়ে ওঠা জুটিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটি ভালো টোটাল ছিল এবং আমরা নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম। আমাদের খুব ভালো স্পিন আক্রমণ আছে, মারুফাও ভালো করছে, তাই আমরা ডিফেন্স নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছি।’

এদিকে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন তাজ নেহার। এ নিয়ে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘তাজ নেহার শেষ দুটি প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলছিল এবং সে জানে কিভাবে জুটি গড়ে তোলা যায় এবং কিছু বাউন্ডারি মারা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে আউট হয়ে গিয়েছিল।’

নিগার আরও বলেন, ‘আমরা গতি পাওয়ার চেষ্টা করছি এবং আমরা তা পেয়েছি। খুব খুশি যে আমরা পাল্টা লড়াই করেছি এবং মেয়েদের হাসি দেখে সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App