×

খেলা

দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ পিএম

দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দারুণ এক প্লেসিং শটে বাউন্ডারি হাঁকিয়েই ইনিংসের শুরুটা করেছিলেন লিটন দাস। আর্শদীপ সিংয়ের পরের ডেলিভারিতেও বড় শট খেলতে চেয়েছিলেন। তবে এবার শুন্যে তুলে দিয়েছিলেন। উইকেটের পাশে দাঁড়িয়েই সহজ ক্যাচ নেন রিংকু সিং। এতে দলীয় ৫ রানেই উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে ৪ রান করে ফেরেন এই ওপেনার।

এক ওভার পর ফের উইকেটের দেখা পেয়েছে ভারত। এবারও সেই আর্শদীপ। তৃতীয় ওভারে অর্শদীপের প্রথম বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা পারভেজ হোসেন ইমন (৯ বলে ৮ রান)। ১৪ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

ক্রিজে আছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত আর তাওহীদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভারে ২ উইকেটে ২৪ রান।


টাইমলাইন: বাংলাদেশের ভারত সফর ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

গরম বাড়তেই তীব্র হচ্ছে লোডশেডিং

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

বাঁধনের ওপর হামলার নেপথ্যে যে ৪ কারণ দেখছেন দীপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App