×

খেলা

মাসিক ২৭ লাখ বেতনসহ যেসব সুবিধা পান রোনালদোর হোটেলের কর্মীরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১১:২৪ এএম

মাসিক ২৭ লাখ বেতনসহ যেসব সুবিধা পান রোনালদোর হোটেলের কর্মীরা

ক্রিস্টিয়ানো রোনালদো

বিশ্বের পাঁচটি শহরে বিলাস বহুল হোটেলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের শহর লিসবন, আমেরিকার নিউইয়র্কে হোটেল আছে তার। পর্তুগালের ফানচাল এবং মরক্কোর মারাকেচেও হোটেলের মালিক তিনি।

এদিকে দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলার সুবাদে স্পেনের এই শহরও পর্তুগিজ এই মহাতারকার অনেক পছন্দের। সেখানেও একটি হোটেল রয়েছে তার। তাই মাদ্রিদের হোটেলটিকে বিশেষভাবে গুরত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেরা পেশাদারদের আকৃষ্ট করতে আগ্রহী সিআর সেভেন।

এজন্য হোটেলের কর্মীদের বেশকিছু সুবিধা দেওয়া উদ্যোগ নিয়েছেন তিনি। মাসিক ২৭ লাখ টাকা বেতন, ৫০ দিন বাৎসরিক ছুটিসহ আকর্ষণীয় সুবিধা দেওয়ার সিদ্ধান্ত ৩৯ বছর বয়সী পর্তুগিজ এই ফুটবলারের।

কর্মীদের জন্য জন্মদিনেও আলাদা বোনাসের ব্যবস্থা থাকবে। হোটেলের বার এবং রেস্তরাঁয় খাওয়া-দাওয়া করলে ২৫ শতাংশ ছাড়ও মিলবে।

পতুর্গিজ সুপারস্টারের লক্ষ্য মাদ্রিদের ‘দ্য পেস্তানা গ্রাঁ ভিয়া’ হোটেলটিকে বিশ্বের অন্যতম সেরা করে তোলা। এই হোটেলটি ২০২১ সালে তৈরি হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App