×

খেলা

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম

চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে গড়াবে পুরুষদের টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের জন্য রবিবার (১৩ অক্টোবর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন আকবর আলী।

এ ছাড়া তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিকদের মতো জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটারও দলে রয়েছেন। এ ছাড়া তরুণ ক্রিকেটার হিসেবে জিসান আলম, অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকরা দলে আছেন। রিজার্ভ হিসেবে জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ যাবেন।

আগামী ১৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া গ্রুপ পর্বে ২১ অক্টোবর আফগানিস্তান ও ২৩ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এবারই প্রথম টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ইমার্জিং এশিয়া কাপ। আগের তিন আসরে ৫০ ওভারে খেলা হয়েছিল। ২০১৩ সালে হওয়া প্রথম আসরটি ভারত জিতেছিল। পরের দুটি আসর জেতে পাকিস্তান। সবশেষ ২০২৩ সালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পাকিস্তান।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), সাইফ হোসেন (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারি, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App