×

খেলা

রোনালদোর হ্যাটট্রিকের যেসব রেকর্ড ছুলেন মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১১:০০ এএম

রোনালদোর হ্যাটট্রিকের যেসব রেকর্ড ছুলেন মেসি

গোলের পর মেসির উদযাপন। ছবি: সংগৃহীত

লিওনেল মেসিও মাঠে নামলে রেকর্ড গড়বেন এটাই স্বাভাবিক। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও যেমন বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামেও রেকর্ড বই ওলট-পালট করলেন মেসি। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ে মেসি করেছেন হ্যাটট্রিক। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো দুটি গোল। দেশের হয়ে সর্বোচ্চ হ্যাটট্রিকে রোনালদোকেও ছুঁয়ে ফেললেন মেসি। এমন ম্যাচের পর পরিসংখ্যানের পাতায় মেসি কতটা উঠলেন, কোথায় বসলেন কিংবা কোথায়ই বা তার জায়গা হলো দেখে নিই।

১. আন্তর্জাতিক ফুটবলে ১০ম হ্যাটট্রিক করলেন মেসি। এর মধ্য দিয়ে রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে দেশের জার্সিতে ১০ম হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সেটা ছিল প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি হ্যাটট্রিকের নজির। সুইডেনের সভেন রিডেলের ৯ হ্যাটট্রিকের রেকর্ড ভেঙেছিলেন রোনালদো। মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে ১২টি হ্যাটট্রিক যুক্তরাষ্ট্রের সাবেক স্ট্রাইকার অ্যালেক্স মরগানের।

২. আন্তর্জাতিক ফুটবলে ১৩৩ গোল নিয়ে শীর্ষে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। বলিভিয়ার বিপক্ষে ১৬ অক্টোবর হ্যাটট্রিক করে আর্জেন্টিনার হয়ে নিজের গোলসংখ্যা ১১২-তে উন্নীত করলেন লিওনেল মেসি। ১৮৯ ম্যাচে মেসির গোলসংখ্যা ১১২। রোনালদো ১৩৩ গোল করতে খেলেছেন ২১৬ ম্যাচ। ১৪৮ ম্যাচে ১০৮ গোল নিয়ে তৃতীয় ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়ি।

আরো পড়ুন: সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনালদো

৩. ক্লাব ও দেশের হয়ে মোট ৫৮টি হ্যাটট্রিক মেসির। এখনো খেলে যাওয়া ফুটবলারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ৬৬ হ্যাটট্রিক নিয়ে এই তালিকার শীর্ষে রোনালদো। তবে হ্যাটট্রিকে সর্বকালের সর্বোচ্চ রেকর্ডটি সম্ভবত ছুঁতে পারবেন না মেসি-রোনালদো। পেশাদার ফুটবলে ১০০–এর বেশি হ্যাটট্রিক রয়েছে তিন ফুটবলারের—জার্মানির আরউইন হেলমশেন (১৪১‍+), অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা জোসেফ বাইকান (১০১‍+) ও হাঙ্গেরির ফেরেঙ্ক ডিক (১০০‍+)।

৪. দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ কোনো ম্যাচে কোনো খেলোয়াড়ের ন্যূনতম ৪ গোলে সরাসরি অবদান দেখা গিয়েছিল ১৩ বছর আগে। ২০১১ সালে চিলির বিপক্ষে একাই ৪ গোল করেছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। তারপর আজ ৩ গোল করার পাশাপাশি ২টি গোলও করালেন মেসি।

৫. দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৩টি হ্যাটট্রিক করলেন মেসি। ২টি হ্যাটট্রিক করেছেন বলিভিয়ার বিপক্ষে, ১টি ইকুয়েডরের বিপক্ষে।

৬. মেসির আগে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কোনো খেলোয়াড়ের হ্যাটট্রিক এবং ২টি গোল করানোর সর্বশেষ নজির দেখা গেছে ১৫ বছর আগে। ২০০৯ সালের ১ এপ্রিলে আর্জেন্টিনার বিপক্ষে ৬-১ গোলের জয়ে হ্যাটট্রিকের পাশাপাশি সতীর্থদের দিয়ে ২টি গোলও করিয়েছিলেন বলিভিয়ার হোয়াকিন বোতেরো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App