×

খেলা

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি

জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। রবিবার (২০ অক্টোবর) দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আজ যে দলই জিতুক, এবার নতুন এক চ্যাম্পিয়নকে দেখা যাবে।

ফাইনালের আগে চলতি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে একমাত্র এশিয়ান ক্রিকেটার হিসেবে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে খুব বেশি মনে রাখার মতো পারফর্ম করতে পারেননি জ্যোতি। দলও সেভাবে সাফল্য পায়নি। তবে স্ট্যাম্পের পেছনে ঠিকই নিজের কাজটা ঠিকভাবেই করেছেন জ্যোতি। ব্যাট হাতেও গড় ৩৪-এর বেশি।

এই একাদশে দক্ষিণ আফ্রিকা থেকে ৪ জন এসেছেন। নিউজিল্যান্ড থেকে ৩ জন জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়া থেকে ২ জন জায়গা পেয়েছেন। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে জায়গা পেয়েছেন।

গোড়াপত্তনে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিই নেওয়া হয়েছে। ওপেনার হিসেবে প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস থাকছেন। ৫ ম্যাচে ১৯০ রান করেছেন লরা। আর তাজমিনের রান ১৭০। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুজনেই আছেন।

ওয়ানডাউনে নিউজিল্যান্ডের জর্জিয়া প্লিমার। ৫ ম্যাচে তাজমিনের সমান ১৭০ রান তার।

বিশ্বকাপে ৪ ম্যাচে ৩৪ দশমিক ৬৬ গড়ে ১০৪ রান জ্যোতির। ব্যাটে পিছিয়ে থাকলেও এবারের আসরে উইকেটের পেছনে সেরা তিনিই। নিয়েছেন ১ ক্যাচ। করেছেন ৬ স্ট্যাম্পিং।

বোলারদের মধ্যে আছেন দুই অজি তারকা অ্যানাবেল সাদারল্যান্ড এবং মেগান শ্যুট। সাদারল্যান্ড ১০ এর বেশি রান দিয়ে পেয়েছেন ৯ উইকেট। মেগানের উইকেট ৮টি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চোখে বিশ্বকাপের একাদশ: লরা উলভার্ট, তাজমিন ব্রিটস, জর্জিয়া প্লিমার, মারিজানে কাপ, দিয়ান্দ্রা দোতিন, অ্যামেলিয়া কার, নিগার সুলতানা জ্যোতি, অ্যানাবেল সাদারল্যান্ড, ইডেন কার্সন, মেগান শ্যুট ও ননকুলুলেকো এমলাবা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ অন্তত ১৫০০

নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ অন্তত ১৫০০

ভিডিও করে ৪ বছর ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, পলাতক বিএনপি নেতা

ভিডিও করে ৪ বছর ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রী, পলাতক বিএনপি নেতা

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App