×

খেলা

মিরাজ–জাকেরের জুটিতে লিড বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১২:৫৮ পিএম

মিরাজ–জাকেরের জুটিতে লিড বাংলাদেশের

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে ইনিংস ব্যবধানে হারেরই শঙ্কা জেগেছিল। তবে মিরাজ ও জাকেরের ব্যাটে ভর করে শেষপর্যন্ত লিড নিয়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২২৬ রান। ২৪ রানের লিড স্বাগতিকদের।

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ৫ রান যোগ করতেই ওপেনার জয়কে হারায় বাংলাদেশ। এতে মুশফিকের সঙ্গে ভাঙে তার ৪৬ রানের জুটি। ২ বল ব্যবধানে মুশিকেও হারায় স্বাগতিকেরা। দুটি উইকেটই নিজের ঝুলিতে পুরেন কাগিসো রাবাদা। ফেরার আগে জয় ৯২ বলে ৪০ ও ৩৯ বলে ৩৩ রান করেন মুশফিক।

এরপর দলের হাল ধরতে পারেননি লিটন দাসও। উইকেটের পেছনে ধরা দেওয়ার আগে ১৫ বলে ৭ রান করেন উইকেটকিপার এই ব্যাটার। 

এরপর পরিস্থিতি সামলে নেন মিরাজ ও জাকের। দলীয় ১১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর দলের প্রয়োজনে আরো একবার ব্যাট হাতে ত্রাতা হয়ে উঠেন মিরাজ। ৭ চার ও ১ ছক্কায় তোলে নেন টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি। তার হাফ-সেঞ্চুরিতে ইনিংস হারের শঙ্কা অনেকটাই দূর হয়। শেষমেশ ৬ উইকেট হারিয়ে ২০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

মধ্যাহ্নবিরতি থেকে ফেরার পর শতক ছাড়িয়েছে মিরাজ-জাকের জুটির রান। সপ্তম উইকেটে তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে এরই মধ্যে লিড পেয়েছে বাংলাদেশ। মিরাজের পর টেস্টের প্রথম অর্ধশতকের দ্বারপ্রান্তে (৪৬) আছেন অভিষিক্ত জাকের আলি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App