×

খেলা

স্টোকস-জাদেজার ক্লাবে মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম

স্টোকস-জাদেজার ক্লাবে মিরাজ

মেহেদি হাসান মিরাজ

ইংল্যান্ডের বেন স্টোকস ও ভারতের রবীন্দ্র জাদেজার পর তৃতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক আসরে ৫’শ রান ও ৩০ উইকেট শিকারের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান তৃতীয় চক্রে ৫’শ রান ও অন্তত ৩০ উইকেট শিকার পূর্ণ করেন মিরাজ। 

মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অনবদ্য ৯৭ রানের ইনিংস খেলার পথে চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৫’শ রান পূর্ণ করেন মিরাজ। এ ম্যাচের আগে বোলিংয়ে ৩২ উইকেট পূর্ণ করেছিলেন মিরাজ। এ ম্যাচের প্রথম ইনিংসে ২ উইকেট নিয়ে সংখ্যাটা ৩৪-এ নিয়ে গেছেন মিরাজ। আর ব্যাট হাতে এখন পর্যন্ত ৯ ম্যাচের ১৬ ইনিংসে ৫৫৪ রান করেছেন মিরাজ। 

এর আগে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্তত ৫’শ রান ও ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েন স্টোকস ও জাদেজা। এর মধ্যে দু’বার এমন নজির আছে স্টোকসের। 

২০১৯-২১ মৌসুমে এক হাজার ৩৩৪ রান ও ৩৪ উইকেট এবং ২০২১-২০২৩ আসরে ৯৭১ রান ও ৩০ উইকেট শিকার করেছিলেন স্টোকস। এ ছাড়া ২০২১-২০২৩ মৌসুমে জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছিলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এক চক্রে ৫০০ রান ও ৩০ উইকেট 
  • বেন স্টোকস– ১ হাজার ৩৩৪ রান ও ৩৪ উইকেট (২০১৯-২০২১ চক্র) 
  • রবীন্দ্র জাদেজা– ৭২১ রান ও ৪৭ উইকেট (২০২১-২০২৩ চক্র) 
  • বেন স্টোকস– ৯৭১ রান ও ৩০ উইকেট (২০২১-২০২৩ চক্র)
  • মেহেদী হাসান মিরাজ– ৫৫৪ রান ও ৩৪ উইকেট (২০২৩-২০২৫ চক্র) 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App