×

খেলা

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম

অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত সভাপতি হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন ২০২৪ এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিওএর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।’

এই পদে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একাই মনোনয়নপত্র কেনেন এবং জমা দেন। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষে সেনাপ্রধানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে এনএসসি।

এর আগে, সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বিওএর সভাপতি ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App