×

খেলা

তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটিতে যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০১:০৫ পিএম

তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটিতে যারা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি হিসেবে তাবিথ আউয়াল নির্বাচিত হয়েছেন। এর আগে, সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ইমরুল হাসান। এ ছাড়া সহ-সভাপতির ৪ পদে নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, সাব্বির আহমেদ আরেফ ও ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাহী কমিটির ১৫ সদস্য পদে বেশ জমজমাট লড়াই হয়েছে। এই পদে সর্বোচ্চ ভোট (৯৮) পেয়ে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন। বিদায়ী নির্বাহী কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ৮১টি ভোট পেয়েছেন তিনি। 

বিদায়ী নির্বাহী কমিটি থেকে আমিরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও বিজন বড়ুয়ারা সদস্য নির্বাচিত হয়েছেন।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার ছাইদ হাছান কাননও সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জাতীয় ফুটবল দলের আরেক সাবেক ফুটবলার গোলাম গাউস, কামরুল হাসান হিল্টন, সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া প্রথমবারের মতো বাফুফে সদস্য নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে সদস্য পদে সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি ও মোহাম্মদ এখলাছউদ্দীন সমানসংখ্যক ভোট পাওয়ায় তাদের মধ্যে আবারো কিছুদিনের মধ্যে নির্বাচন হবে।

বাফুফের নির্বাহী কমিটি

সভাপতি: তাবিথ আউয়াল

সিনিয়র সহসভাপতি: ইমরুল হাসান

সহসভাপতি: নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ।

সদস্য: ইকবাল হোসেন, আমিরুল ইসলাম, গোলাম গাউস, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, মনজুরুল করিম, জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, কামরুল হাসান হিল্টন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া, বিজন বড়ুয়া, মোহাম্মদ এখলাছউদ্দীন, সাইফুর রহমান মনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App