×

খেলা

পরিচালকের পদও হারাচ্ছেন নাজমুল হাসান পাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০১:০৮ পিএম

পরিচালকের পদও হারাচ্ছেন নাজমুল হাসান পাপন

ছবি: সংগৃহীত

দেশের সব ফেডারেশনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য সব ফেডারেশনের মতো একটি সংস্থা হলেও জাতীয় ক্রীড়া পরিষদ ক্রিকেট বোর্ডকে তেমন তদারকি করতে পারেনি বেশ কয়েক বছর। সম্প্রতি সেই চিত্র খানিকটা বদলেছে।

সোমবার (২৮ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বরাবর চিঠি দিয়েছেন। সেই চিঠিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির কাছে জানতে চেয়েছে পর পর তিন সভায় কোন পরিচালকরা অনুপস্থিত ছিলেন।

বিসিবির গঠনতন্ত্র মোতাবেক টানা তিন সভায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট পরিচালক পদ শূন্যের বিষয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করবে। এই শূন্যপদ পূরণে বিসিবি কী পদক্ষেপ নিয়েছে, সেটাও জানতে চাওয়া হয়েছে। চলতি মেয়াদে বিসিবির প্রতিটি সভায় পরিচালকদের উপস্থিতিও জাতীয় ক্রীড়া পরিষদকে অবহিত করতে বলা হয়েছে।

৫ আগস্ট পটপরিবর্তনের পর বিসিবির অনেক পরিচালক সক্রিয় নেই। বোর্ড সভা বা ক্রিকেটীয় কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত নেই। এদের মধ্যে অন্যতম তানভীর আহমেদ টিটো, নজিব আহমেদ, আ জ ম নাছির, ইসমাইল হায়দার মল্লিক, নাজমুল হাসান পাপন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মঞ্জুর কাদের, শফিউল আলম চৌধুরী নাদেল।

সক্রিয় পরিচালকের মধ্যে রয়েছেন নতুন সভাপতি ফারুক আহমেদ, নাজমুল আবেদীন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, স্বপন, মঞ্জুরুল আলম, আকরাম খান, সালাউদ্দিন চৌধুরী, কাজী ইনাম আহমেদ।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুধু বিসিবি সভাপতি থেকে পদত্যাগ করেছেন বলে ওই সমসয় জানা যায়। ফলে তিনি এখনো পরিচালক হিসেবে আছেন নিয়ম অনুযায়ী। অথচ বিসিবির ওয়েবসাইটে পরিচালক হিসেবে পাপনের নাম নেই। ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিসিবির নির্বাচিত পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয় পদত্যাগ করেন। কিছু দিন খালেদ মাহমুদ সুজনও পদত্যাগ করেন। এনএসসি কোটায় দু’জন পরিচালক ছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল ববি। এই দু’জনের স্থলে এনএসসি থেকে মনোনীত হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।

বিসিবির নির্বাচিত পরিচালক ২৩; ক্লাব ক্যাটাগরি থেকে ১২, জেলা-বিভাগীয় কোটায় ১০, সাবেক খেলোয়াড় কোটায় ১। এনএসসি কোটায় ২ জন পরিচালক মনোনীত হন। সব মিলিয়ে পরিচালনা পর্ষদ ২৫ জনের। 

যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালিত হয় গঠনতন্ত্রের মাধ্যমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা হলেও গঠনতন্ত্রের সঙ্গে কার্যক্রমের ব্যাপক ফারাক। বিসিবিকে দেয়া জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে গঠনতন্ত্র অনুসরণের সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। দীর্ঘদিন পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিকে চিঠি পাঠালো। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App