×

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে বাজে পারফরম্যান্সের দুঃস্মৃতি ভুলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘অবশ্যই আমাদের প্রথম লক্ষ্য হলো দ্বিতীয় টেস্টে জয়। আমাদের লক্ষ্য দল হিসেবে খেলা। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই আমরা দল হিসেবে খেলতে চাই। ম্যাচ জয়ের জন্য আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। কারণ, উপমহাদেশের কন্ডিশনে গত ১০ বছর টেস্ট জিততে না পারার লজ্জা এবং অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশের সফরে এসেছিল তারা। কিন্তু প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দাপটের সঙ্গে সিরিজ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালের পর উপমহাদেশের মাটিতে প্রথম জয়ের স্বাদ নেয় প্রোটিয়ারা। এই জয়ে টেস্টে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৫ মোকাবিলায় ১৩টিতে জয় ও দুটি ম্যাচ ড্র করেছে প্রোটিয়ারা।

বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে দক্ষিণ আফ্রিকা অসহায় আত্মসমর্পন করবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু স্বাগতিকদের অবাক করে সুইপ এবং রিভার্স সুইপ শটে টাইগার স্পিনারদের এলোমেলো করে দেয় প্রোটিয়া ব্যাটাররা।

প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল। একাদশে থাকা অন্য দুই স্পিনার নাঈম হাসান এবং মেহেদি হাসান মিরাজের কাছ থেকে খুব বেশি সহযোগিতা পাননি তিনি।

তাইজুলের পর অন্যান্য বোলাররা কিছুটা ভালো করলেও ব্যর্থতা অব্যাহত রাখে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। ওই ইনিংসে ব্যাটারদের ব্যর্থতাই ম্যাচের গতিপথ ঠিক করে দেয়।

তাইজুল জানান, ‘আমি আগেও বলেছি দল হিসেবে খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা দুটি বা তিনটি জুটি করতে পারি যদি দু’জন বা তিনজন ব্যাটার হাফ-সেঞ্চুরি বা সেঞ্চুরি করতে পারে, তাহলে আমাদের লক্ষ্য পূরণ হবে।’

তিনি আরও বলেন, ‘সবাই কঠোর পরিশ্রম করছে এবং নিজেদের ব্যাটিং সমস্যাগুলো কাটিয়ে উঠতে বদ্ধপরিকর তারা। আশা করি, এই ম্যাচে আমরা ভালো করতে পারবো।’

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে। পেসার তাসকিন আহমেদ ও জাকের আলি অনিকের পরিবর্তে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন দলে জায়গা পেয়েছেন। প্রথম টেস্টের একাদশে ছিলেন না তাসকিন। দ্বিতীয় টেস্টের আগে ইনজুরিতে পড়ায় জাকেরের জায়গায় অঙ্কনকে নেওয়া হয়েছে।

প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে চোখ দক্ষিণ আফ্রিকার। ২০১৪ সালে সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। দীর্ঘদিন ধরে উপমহাদেশের মাটিতে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক আইডেন মার্করাম বলেন, ‘ভালো দলগুলো ধারাবাহিকভাবে জয়ের উপায় খুঁজে বের করে এবং এই টেস্টে এটাই আমাদের মূল লক্ষ্য। তাই আশা করি, আমরা আবারো ভালো পারফরমেন্স করতে পারবো। আমরা সবসময়ই প্রতিপক্ষকে সমীহ করে থাকি। বিশেষভাবে বাংলাদেশের কন্ডিশনকে। অবশ্যই এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা প্রস্তুত আছি এবং ড্রেসিংরুমে নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App