×

খেলা

আরেকটি হতাশার সেশন বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৩:১০ পিএম

আরেকটি হতাশার সেশন বাংলাদেশের

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে আরো একটি হতাশার সেশন কাটিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে কোনো উইকেট পাননি বাংলাদেশের বোলাররা। পুরো সময়ই দাপট দেখিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার ডি জর্জি ও স্টাবস। স্টাবসের অর্ধশতকের পর টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি জর্জি। ১ উইকেটে ২০৫ রান নিয়ে চা-বিরতিতে গেছে সফরকারীরা। ১৩৬ রানের জুটি গড়েছেন তারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের বেশ ভালো পরীক্ষায় ফেলেন প্রোটিয়া ওপেনাররা। কোনো ধরনের ঝুঁকি ছাড়াই ১০ ওভার পার করেন টনি ডি জর্জি ও অধিনায়ক এইডেন মার্করাম জুটি। এ সময়ে তিন বোলারকে ব্যবহার করেন টাইগার দলপতি। তবে, উইকেটের দেখা নেই। ওয়ানডে মেজাজে খেলতে থাকা প্রোটিয়ারা ১৭ ওভারেই জড়ো করে ফেলে ৬৯ রান।

ক্রমেই বড় জুটির পথে এগোচ্ছিলেন মার্করাম–ডি জর্জি। তবে শেষ পর্যন্ত মার্করাম নিজেই সুযোগ দিলেন। তাইজুলের বলে ডাউন দ্য উইকেটে এসে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দিয়ে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।

এরপর জর্জির সঙ্গী হন স্টাবস। এই জুটিও সহজেই টাইগার বোলারদের সামলে নেয়। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৪০ রানের জুটি গড়েন তারা। 

মাহিদুল ইসলাম অঙ্কনের গ্লাভস ফসকে জীবন পাওয়া টনি ডি জর্জি লাঞ্চের পরপর তুলে নেন অর্ধশতক। চা বিরতিতে যাওয়ার আগে সেঞ্চুরিও পূর্ণ করেন এই ওপেনার।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জর্জির সঙ্গে স্টাবসের পার্টনারশিপ বেশ জমে উঠেছে। পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে স্টাবসও সেঞ্চুরির পথেই হাঁটছেন। ১৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। জর্জি ১৫২ বলে ১০১ ও স্টাবস ১৩১ বলে ৬৫ রান করে অপরাজিত আছেন। 

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন তাইজুল ইসলাম।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App