×

খেলা

দেশে ফিরছেন বাঘিনীরা, এবারো ছাদখোলা বাসে সংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:০১ পিএম

দেশে ফিরছেন বাঘিনীরা, এবারো ছাদখোলা বাসে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের বাঘিনীরা। পুরস্কার বিতরণী পর্ব শুরুর জন্য তখন সবার অপেক্ষা। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাওয়া গেল সংবাদ বিজ্ঞপ্তি। তাতে বাঘিনীদের দেশে ফেরার সুনির্দিষ্ট সময়ের খবর এলো।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে সাফের শিরোপাজয়ী বাংলাদেশ নারী দল ঢাকায় আসবে। বিজি-৩৭২ ফ্লাইটযোগে হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করবে। এরপর ফুটবলার, কোচ ও তাদের সঙ্গে থাকা কর্মকর্তারা ছাদখোলা বাসে পাবেন সংবর্ধনা। 

দুই বছর আগেও নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে ফিরেছিল সাবিনারা। ফুলের শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনার পর তারা ছাদখোলা বাসে উঠেছিল।

এবারো কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গ্যালারি ভর্তি দর্শক উপভোগ করছেন টানটান উত্তেজনাপূর্ণ এক ফাইনাল। আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে লড়াই জমিয়েছে বাংলাদেশ ও নেপাল। 

মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার চোখধাঁধানো নিশানাভেদে শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাঘিনীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App