×

খেলা

শেষ ওয়ানডেতেও যুবাদের দাপুটে জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

শেষ ওয়ানডেতেও যুবাদের দাপুটে জয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ছবি: সংগৃহীত

দাপুটে জয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো টাইগার যুবারা। সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ৮ উইকেট ও ১৮৩ রানে তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪০ দশমিক ৩ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায় সফরকারী দল। দলটির হয়ে কেবল দুইজন ব্যাটার ২০-এর ঘর ছুঁতে পেরেছিলেন। উদ্দিশ সুরি ৩৩ বলে ২৯ এবং ৪০ বলে ২৩ রান করেন কিরন রাই।

বাংলাদেশের হয়ে দেবাশীষ সরকার একাই ৪ উইকেট শিকার করেন। এ ছাড়া আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, সামিউন বশির তারুল, ফারহান শাহরিয়ার ও রিজান হোসেন একটি করে উইকেট নেন।

জবাবে হেসেখেলেই জয় ছিনিয়ে নেয় টাইগার যুবারা। ২০ দশমিক ৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙ্গর করে লাল-সবুজেরা। 

সমান তিনটি করে চার-ছক্কা হাঁকিয়ে ৪৬ বলে ৪১ রান করে বিদায় নেন জাওয়াদ আবরার। তবে এরপর আর কোনো বিপদ না হতে দিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক কালাম সিদ্দিকি আলিন ও শাহরিয়ার আজমির তুর্য। আলিন ৪২ বলে ৪১ ও ৩৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন তুর্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App