×

খেলা

‘মেসিই সর্বকালের সেরা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ১১:৪২ এএম

‘মেসিই সর্বকালের সেরা’
২১ জানুয়ারি লা লিগায় সোসিয়েদাদের বিপক্ষে জয়ের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের (৩৬৬) রের্কড গড়েন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ না জিততে পারায় তার এই কীর্তিকে সবার সেরা মনে করেন না অনেকেই। কিন্তু মেসির এই কীর্তিকে সর্বকালের সেরা বলে উল্লেখ্য করেন পিএসজির অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া। ডি মারিয়া মনে করেন যে, ‘মেসি সর্বকালের সেরা ফুটবলার। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একটা বিশ্বকাপ জয় সেটা প্রমাণ করে দিবে। কিন্তু এর মধ্যেই তিনি সবার সেরা। বিশ্বকাপের মত আসরে অনেক বড় বড় দেশ রয়েছে কিন্তু সবার মাঝেই আর্জেন্টিনা সেরাদের মধ্যে থাকে। তার কারণ হলো, আমাদের মেসি আছে। ’ এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে একুয়েডরকে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আসন্ন রাশিয়া বিশ্বকাপ সম্পর্কে  ডি মারিয়া বলেন, ‘টপে থাকতে হলে আমাদের অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে। তবে আসরের মূল পর্ব বাছাই পর্ব থেকে বেশ আলাদা। ভাগ্য সহায় থাকলে এ বছর বিশ্বকাপটা জয়ের আশাই থাকবে আমাদের।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App