×

খেলা

ব্রেট লির রেকর্ড ভাঙলেন স্টার্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

ব্রেট লির রেকর্ড ভাঙলেন স্টার্ক

মিচেল স্টার্ক

ঘরের মাঠে ওয়ানডেতে দ্রুততম ১’শ উইকেট শিকারে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি’র রেকর্ড ভেঙেছেন স্বদেশী মিচেল স্টার্ক। আর বিশ্বের ২৭তম বোলার হিসেবে ঘরের মাঠে ১’শ উইকেট শিকার করেছেন স্টার্ক।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন স্টার্ক। এতে  ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম ইনিংসে ১’শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। এতে ভেঙে যায় লি’র রেকর্ড। ঘরের মাঠে ৫৫ ইনিংসে ওয়ানডেতে ১’শ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন লি।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ঘরের মাঠে ৫৬ ইনিংসে ১’শ উইকেট শিকার করেছিলেন তিনি।

ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার পেসার শন পোলকের। ১২৫ ইনিংসে ১৯৩ উইকেট নিয়েছেন এই সাবেক পেসার। 

১১৮ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৩ উইকেট বাংলাদেশের স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৬৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন ৯৪ ইনিংসে বল করা লি। 

স্টার্কের ১’শ উইকেটের মাইলফলক স্পর্শ করা ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্টার্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App