×

খেলা

ইব্রাহিমোভিচের জোড়া গোলে নাপোলিকে হারাল এসি মিলান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১১:০১ এএম

ইব্রাহিমোভিচের জোড়া গোলে নাপোলিকে হারাল এসি মিলান

নাপোলির গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠাচ্ছেন ইব্রাহিমোভিচ

ইতালিয়ান সিরি আয় চলছে ইব্রাহিমোভিচের একের পর এক চমক। ৩৯ বছর বয়সি এ বুড়োর ঝলকে আজ নাপোলিকে হারাল তার দল এসি মিলান। ম্যাচটি শেষ হয়েছে ৩-১ ব্যবধানে। যেখানে জোড়া গোল ইব্রাহিমোভিচের। একটি গোল করেছেন জে পি হগ। নাপোলির গোলটি বেলজিয়ান তারনা ড্রাইস মার্টেন্সের। নাপোলির মাঠে এসি মিলানের এটি দশ বছর পর প্রথম কোনো জয়। এ জয়ে লিগ টেবিলে শীর্ষে ফিরল ইব্রাহিমোভিচের দল।

স্বাগতিকদের মাঠে ইব্রাহিমোভিচ প্রথম জাল খুঁজে পান ম্যাচের ২০তম মিনিটে। এর আগে অষ্টম মিনিটেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দলটি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলের ব্যবধানে। বিরতি থেকে ফিরে ৯ মিনিট পর নিজের দ্বিতীয় গোল্টি করেন ইব্রাহিমোভিচ। এটি লিগে ৬ ম্যাচে তার দশম গোল। এবারের আসরে সিরি আর সর্বোচ্চ গোলদাতাও তিনিই। ৬৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় নাপোলি। এ সময় লক্ষ্যভেদ করতে সক্ষম হন ড্রাইস মার্টেন্স।

ম্যাচের অন্তিম সময়ে আরেকটি গোল করেন জে পি হগ। ফলে ব্যবধান ৩-১ রেখে ম্যাচ শেষ করতে সক্ষম হয় এসি মিলান।ইব্রাহিমোভিচ জোড়া গোল করলেও ম্যাচে বিশাল অবদান আছে এসি মিলান গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমার। নাপোলির সাত সাতটি শট ফিরিয়েছেন তিনি। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরল তারা। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট তাদের। নাপোলি ১৪ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App