×

খেলা

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উথাপ্পার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উথাপ্পার

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে ভারত। এতে নিজেদের দুর্গে ২৪ বছর পর রাজকীয় এই ফরম্যাটে হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ার পর চারপাশ থেকে ছুটে আসা সমালোচনার তীরে অবশ্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস-ও বিদ্ধ হচ্ছে। এম এস ধোনির দলের বিরুদ্ধে ‘দেশদ্রোহে’র অভিযোগ তুলেছেন সাবেক ভারতীয় তারকা রবিন উথাপ্পা। তার দাবি, দেশের কথা ভুলে নিজেদের স্বার্থে রাচিন রবীন্দ্রকে বাড়তি সুবিধা দিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি!

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেন সাবেক উইকেটরক্ষক এই ব্যাটার। সিরিজ শুরুর আগে চেন্নাইয়ের হয়ে সবশেষ আইপিএলে খেলা রাচিন ফ্র্যাঞ্চাইজিটির একাডেমিতে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। মূলত এ নিয়ে ক্ষুব্ধ উথাপ্পা।

তার ভাষ্যমতে, ‘রাচিন রবীন্দ্র এখানে এসে সিএসকে একাডেমিতে অনুশীলন করেছিল। সিএসকের একাডেমি অত্যন্ত ভালো। ফ্র্যাঞ্চাইজি সবসময় তাদের খেলোয়াড়দের স্বার্থ দেখবে, এটাই হওয়া উচিত। কিন্তু দেশের স্বার্থ আর ফ্র্যাঞ্চাইজির স্বার্থের মধ্যে একটা সীমারেখা থাকা উচিত। বিশেষ করে বিদেশি খেলোয়াড় যখন আমাদের দেশের বিপক্ষেই খেলতে আসে, সেক্ষেত্রে তার জন্য অবশ্যই সীমারেখা টানা প্রয়োজন।’

এদিকে ভারতের সঙ্গে সিরিজের আগেই আফগানিস্তানের বিপক্ষে গ্রেটার নয়ডায় একটি টেস্ট খেলার কথা ছিল কিউইদের। তবে অব্যবস্থাপনার কারণে শেষপর্যন্ত মাঠে গড়ায়নি সেই টেস্ট। কিন্তু ম্যাচটির আগে নাকি সিএসকে একাডেমিতে গিয়ে অনুশীলন করেছিলেন রাচিন। ফলে ম্যান ইন ব্লুদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৫৭ বলে ১৩৪ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৩৯ রান করেন; যা ব্ল্যাক-ক্যাপসদের জয়ে কার্যকরী ভূমিকা রেখেছিল।

পুনে টেস্টের প্রথম ইনিংসেও ৬৫ রান করেন রাচিন। তবে বাকি তিন ইনিংসে বলার মতো কিছুই করতে পারেননি ২৪ বছর বয়সী এই ব্যাটার। বল হাতেও কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারেননি রাচিন। তবে মিচেল স্যান্টনার ও এজাজ প্যাটেলরা ভারতের স্পিন কন্ডিশনের ফায়দা বেশ ভালোভাবেই নিয়েছেন। সিরিজের প্রথম দুই টেস্টে কিউইদের জয়ের প্রধান নায়ক স্যান্টনার। তৃতীয় ও শেষ টেস্টে তার অনুপস্থিতিতে পুরো আলো কেড়ে নেন এজাজ। এতে ওয়ানখেড়েতে ইতিহাসগড়া জয় পায় কিউইরা।

২০২১-২২ পর্যন্ত দুই মৌসুমে সিএসকের হয়ে আইপিএল খেলেছিলেন উথাপ্পা। নিজের অভিজ্ঞতা শেয়ার করে উথাপ্পা বলেন, ‘আমি অবাক হইনি যে সিএসকে তাদের খেলোয়াড়দের দিকটা ভালোভাবে দেখে। এটি খুব ভালো ব্যাপার। আমি নিজেও চেন্নাইকে পছন্দ করি। কিন্তু হয়তো আমি ভুল হয়ে থাকতে পারি যে যখন দেশের প্রশ্ন আসে, সেখানে কোথাও একটা সীমারেখা থাকা উচিত। আমাদের সেই সীমা লঙ্ঘন করা উচিত নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App