×

খেলা

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানদের ২৫৩ রানের টার্গেট বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানদের ২৫৩ রানের টার্গেট বাংলাদেশের

ছবি: ইএসপিএন ক্রিকইনফো

সিরিজে সমতায় ফিরতে হলে আফগানদের বিপক্ষে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। শনিবার (৯ নভেম্বর)  সেই লক্ষ্যে খেলতে নেমে  নাজমুল হোসেন শান্তর ফিফটিতে আফগানিস্তানকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসের সময় বাংলাদেশকে ২৪০ রানের ভেতরে আটকাতে চাওয়ার লক্ষ্যের কথা বলেছিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। তাদের হতাশ করে ৭ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের মতো এবারো দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ। তবে ব্যক্তিগত ফিফটি করতে পেরেছেন শুধু নাজমুল হোসেন শান্ত। ৭৭ রান করতে তিনি খেলেছেন ১১৯ বল।  এছাড়া সৌম্য সরকার ৩৫, তানজিদ হাসান ২২ ও মেহেদী হাসান মিরাজ করেন ২২ রান। পরে তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহরা হতাশ করলে শেষ দিকে দুইশ হওয়া নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ।

অভিষিক্ত জাকের ও এই ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর ওয়ানডেতে ফেরা নাসুম আহমেদের ক্যামিও ইনিংসে আড়াইশ ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৭ রান করেন জাকের। ওয়ানডে অভিষেকে অন্তত তিনটি ছক্কা মারা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। 

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি করে চার-ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪৪ রান করেছিলেন সাব্বির। নাসুমের ব্যাট থেকে আসে ২ চার ও ১ ছক্কায় ২৪ বলে ২৫ রান। আফগানিস্তানের হয়ে ৩ উইকেট নেন নানগেয়ালিয়া খারোটে। মাত্র ৩২ রানে ২ উইকেট পান রাশিদ খান। ফাজালহাক ফারুকি ৭ ওভারে খরচ করেন ৬৯ রান। 

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৭ (তানজিদ ২২, সৌম্য ৩৫, শান্ত ৭৭, মিরাজ ২২, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ৩, জাকের ৩৭*, নাসুম ২৫, তাসকিন ২*; ফারুকি ৭-০-৬৯-০, গাজানফার ১০-০৩৫-২, নাবি ১০-০-৪৯-০, নাইব ২-০-১০-০, ওমারজাই ৩-০-২৩-০, রাশিদ ১০-০-৩২-২, খারোটে ৮-০-২৮-৩)

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App