×

খেলা

৩৪ বছর পর রেকর্ড গড়লেন শান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

৩৪ বছর পর রেকর্ড গড়লেন শান্ত

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

৩৪ বছর পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করলেন বর্তমান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯৯০ সালে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শারজাহর মাঠে হাফ সেঞ্চুরি করেছিলেন সাবেক ডান-হাতি ব্যাটার আজহার হোসেন শান্টু। 

ওই বছর ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত অস্ট্রাল-এশিয়া কাপের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনার হিসেবে নেমে ৪টি চারে ১২৬ বলে ৫৪ রান করেছিলেন তিনি।

আরো পড়ুন: সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানদের ২৫৩ রানের টার্গেট বাংলাদেশের

এবার ৩৪ বছর পর বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যাটার শারজাহর মাঠে ওয়ানডে ম্যাচে অর্ধশতকের দেখা পেলেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬টি চার ও ১টি ছক্কায় ১১৯ বলে ৭৬ রান করেন শান্ত। শারজাহর এই মাঠে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দুই ব্যাটারের হাফ সেঞ্চুরি আছে। 

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া হাফ সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ নাইম ও মুশফিকুর রহিম। নাইম ৬২ ও মুশফিক অপরাজিত ৫৭ রান করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App