×

খেলা

সেঞ্চুরির দ্বারপ্রান্তে মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম

সেঞ্চুরির দ্বারপ্রান্তে মিরাজ

মেহেদি হাসান মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্যে বিকালে মাঠে নামছে বাংলাদেশ।  বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন মেহেদি হাসান মিরাজ।  সব ঠিক থাকলে আজই অন্যরকম সেঞ্চুরিটা হয়ে যেতে পারে তার।  সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামলে ওয়ানডেতে শততম ম্যাচ পূর্ণ করবেন মিরাজ। 

২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মিরাজের। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন মিরাজ। অভিষেকের পর থেকে এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।  ৯৯ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই ডান-হাতি ক্রিকেটার। মিরাজের আগে বাংলাদেশের ১২জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হচ্ছেন-


>>মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ)

>>সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ)

>>তামিম ইকবাল (২৪৩ ম্যাচ)

>>মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৪ ম্যাচ)

>>মাশরাফি বিন মোর্ত্তজা (২১৮ ম্যাচ)

>>মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ)

>>আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ)

>>খালেদ মাসুদ (১২৬ ম্যাচ)

>>মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ)

>>হাবিবুল বাশার (১১১ ম্যাচ)

>>মুস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ)

>>রুবেল হোসেন (১০৪ ম্যাচ)। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App