×

খেলা

২৯ বছরের রেকর্ড ভাঙলেন মাহমুদউল্লাহ-মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১০:০৫ পিএম

২৯ বছরের রেকর্ড ভাঙলেন মাহমুদউল্লাহ-মিরাজ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। 

সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পঞ্চম উইকেটে ১৮৮ বলে ১৪৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও মিরাজ। এতে ২৯ বছরের পুরানো রেকর্ড ভেঙে যায়। 

১৯৯৫ সালে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে ৭২ রান যোগ করেছিলেন বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক আকরাম খান ও আমিনুল ইসলাম। তাদের রেকর্ড ভেঙে শারজাহতে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক হলেন মাহমুদউল্লাহ-মিরাজ।

এ ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন মাহমুদউল্লাহ ও মিরাজ। এতদিন আফগানদের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে পঞ্চম উইকেটে ১১৪ রান করেছিলেন মুশি ও সাকিব। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

বাস-নসিমনের সংঘর্ষ, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App