×

খেলা

নাহিদ রানায় মুগ্ধ ফিল সিমন্স বললেন, এমন পেসার পাওয়া ভাগ্যের ব্যাপার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

নাহিদ রানায় মুগ্ধ ফিল সিমন্স বললেন, এমন পেসার পাওয়া ভাগ্যের ব্যাপার

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। এই সিরিজ জয়ের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানরা। টাইগারদের টপকে আটে উঠে গেছে রশিদ-নবিরা। তবে এই সিরিজ শেষে বাংলাদেশের প্রাপ্তি আসলে কি! সহজভাবে হিসেব মেলালে, নাহিদ রানার বোলিং-ই হতে পারে লাল-সবুজ শিবিরের একমাত্র প্রাপ্তি। 

এই সিরিজে কেবল একটি ম্যাচে খেলেছেন তরুণ এই পেসার। সেটাও আবারো অলিখিত ফাইনালেই। শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে অভিষেক হয় নাহিদ রানার। লাল-সবুজের জার্সিতে অভিষেকে ১০ ওভারে ৪০ রান খরচায় সেদিকউল্লাহ আতাল ও গুলবদিন নাইবের উইকেট নেন রানা। গতি আর লাইন-লেংথে বোলিং করে ক্রীড়াপ্রেমীদের আগামীর সম্ভাবনাময় এক তারকা হিসেবে আভাস দেন ২২ বছর বয়সী এই পেসার।

এদিকে রানার বোলিং দেখে বাংলাদেশের কোচ ফিল সিমন্সও মুগ্ধ। ক্যারিবিয়ান এই কোচের ভাষ্যমতে, এমন গতিময় বোলার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। নাহিদকে কীভাবে আরো ভালো বোলার বানানো যায়, সেই চিন্তার কথাও জানান সিমন্স।


ম্যাচ শেষে নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে সিমন্স বলেন, ‘রানা আজ অবিশ্বাস্য রকম ভালো বল করেছে। গতি কিনতে পাওয়া যায় না। আপনি কাউকে জোরে বল করতে শেখাতেও পারবেন না। রানার গতিটা প্রকৃতিদত্ত। আমরা চেষ্টা করব, তাকে ঘষে-মেজে আরো ভালো বোলার বানানোর। অসামান্য প্রতিভাধর সে, সে সব সময়ই চায় জোরে বল করতে। আমি তো এমন কিছু দেখতেই ভালোবাসি।’

সোমবার আফগান ওপেনার আতালকে ১৪৭ কিলোমিটার গতির বলে বোল্ড করেন নাহিদ। এরপর নাইবকে উইকেটকিপার জাকের আলি অনিকের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন।

এর আগে, গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে লাল-সবুজের জার্সিতে নাহিদ রানার অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত পাঁচ টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণভোটের রায় না মানলে একক ক্ষমতার পথই সুগম হবে

হেলাল উদ্দিন গণভোটের রায় না মানলে একক ক্ষমতার পথই সুগম হবে

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

বন্যাদুর্গতদের পাশে সালমান খান

বন্যাদুর্গতদের পাশে সালমান খান

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

হবিগঞ্জের ঘটনায় এনসিপির অভিযোগ দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App