×

খেলা

বাংলাদেশের বিপক্ষে ম্যাজিক ফিগার, টেন্ডুলকার–কোহলি–বাবরদের ছাড়ালেন গুরবাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে ম্যাজিক ফিগার, টেন্ডুলকার–কোহলি–বাবরদের ছাড়ালেন গুরবাজ

ছবি: সংগৃহীত

শুরুটা আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। গেল মার্চে শারজাতে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। সোমবার বাংলাদেশের বিপক্ষেও পেলেন ম্যাজিক ফিগারের দেখা। তার সেঞ্চুরিতে ভর করেই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানরা।

সবশেষ তিনটি ওয়ানডে সিরিজে তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছেন আফগান এই ওপেনার। টাইগারদের বিপক্ষে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এই সেঞ্চুরির মধ্য দিয়ে একটি জায়গায় শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, বাবর আজমদের ছাড়িয়ে গেছেন গুরবাজ।

২২ বছর ৩৪৯ দিনে ক্যারিয়ারের অষ্টম ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন আফগান এই ওপেনার। তার চেয়ে কম বয়সে ওয়ানডেতে কেবল—কুইন্টন ডি কক অষ্টম সেঞ্চুরি করেছিলেন। এ ছাড়া ২২ বছর ৩৫৭ দিনে অষ্টম সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি শচীন। আর ২৩ বছরের চেয়ে বেশি বয়সে এই তালিকায় যোগ দিয়েছিলেন কোহলি ও বাবর।

এদিকে ম্যাচের হিসেবে এই তালিকায় তিনে গুরবাজ। মাত্র ৪৩ ম্যাচেই ৮টি সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলা। বাবরের ৪৪ ম্যাচ লেগেছে। তবে ৪৬তম ওয়ানডেতে অষ্টম সেঞ্চুরি পেয়েছেন গুরবাজ। আফগান এই ওপেনারের পরই এই তালিকায় আছেন পাকিস্তানের ইমাম-উল-হক। ৮টি সেঞ্চুরি করতে তার ৪৭টি ম্যাচ লেগেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App