×

খেলা

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস (ভিডিও)

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস (ভিডিও)

ইমরুল কায়েস

সবশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ছিলেন ইমরুল কায়েস। এরপর থেকে টাইগার এই ওপেনারকে কোনো ফরম্যাটেই লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। আগামী শনিবার (১৬ নভেম্বর) খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির শেষ ম্যাচটি খেলবেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন তিনি। 

ইমরুল কায়েস বলেন, আমি বাংলাদেশের সব ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সঙ্গে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।


২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকের পর সব মিলিয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল। ব্যাট হাতে এক হাজার ৭৯৭ রান করেছেন। তিন সেঞ্চুরির পাশাপাশি চারটি ফিফটি আছে তার নামের পাশে। সর্বোচ্চ ইনিংস ১৫০ রানের। ব্যাটিং গড় ২৪ দশমিক ২৮।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচে প্রায় ৩৪ গড়ে ৭ হাজার ৯৩০ রান করেছেন। ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিও পেয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App