×

খেলা

সুখবর পেলেন শান্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

সুখবর পেলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯-এ নেমে গেছে বাংলাদেশ। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে লাল-সবুজের কয়েকজন ক্রিকেটার র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান আছেন।

এই তালিকায় সবার চেয়ে এগিয়ে শান্ত। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ১১ ধাপ এগিয়েছেন তিনি। আইসিসির হালনাগাদ ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ২৩তম অবস্থানে বাঁ-হাতি এই ব্যাটার। বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার শীর্ষে। তার সঙ্গে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ২৩তম স্থান ভাগাভাগি করছেন। তাদের রেটিং পয়েন্ট সমান ৬০৪। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ ও ৭৬ রান করেন শান্ত। তবে কুঁচকির চোটের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হয়নি তার।

এদিকে শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ ওপরে উঠেছেন মাহমুদউল্লাহ। ৪৪তম অবস্থানে রয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।

মিরাজ ও মোস্তাফিজ বোলিংয়ে এগিয়েছেন। ৯ ধাপ এগিয়ে লুঙ্গি এনগিদির সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে মিরাজ। ৬ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে মোস্তাফিজ।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। বোলিংয়ে শীর্ষে রয়েছেন আরেক পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App