×

খেলা

এবার সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

এবার সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে প্রথম সভা করেন নতুন সভাপতি। এই সভায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। নারী দলকে এক কোটি টাকা দেওয়া হবে। এজন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের সভাপতি।’

এর আগে, সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেয় ক্রীড়া মন্ত্রণালয়। এ ছাড়া বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। সাউথ ইস্ট ব্যাংক থেকেও সংবর্ধনা পেয়েছেন সাবিনা-সানজিদারা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

আসিফ মাহমুদের ভোটার এলাকা বদল, জানুন নতুন ঠিকানা

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

প্রিয়জনকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন, তরুণীর মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফর শেষে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App