×

খেলা

বুমরাহর সঙ্গে নিজের অদ্ভূত মিল খুঁজে পেলেন শামসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

বুমরাহর সঙ্গে নিজের অদ্ভূত মিল খুঁজে পেলেন শামসি

ছবি: সংগৃহীত

ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর সঙ্গে নিজের অদ্ভূত এক মিল খুঁজে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি। যেটাকে ‘উন্মত্ত কাকতালীয় ব্যাপার’ হিসেবেও উল্লেখ করেন তিনি। 

মূলত তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিসংখ্যানে মিল পাওয়া গেছে। তারা দুজনেই সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলেছেন। সমান সংখ্যক বল করার পাশাপাশি সমান সংখ্যক উইকেটও শিকার করেছেন তারা। 

৭০ ম্যাচে এক হাজার ৫০৯ বল করে ৮৯টি উইকেট শিকার করেছেন শামসি। বুমরাহরও একই পরিসংখ্যান। তবে একটি ইনিংসে বল করেননি বুমরাহ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুমরাহ ও তার আন্তর্জাতিক টি-টোয়েন্টির পরিসংখ্যানের চিত্র প্রকাশ করেন শামলি। ক্যাপশনে লেখেন, ‘মজার বিষয়...জাসপ্রিত বুমরাহ এবং আমি সমান সংখ্যক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। ওই ম্যাচগুলোতে সমান সংখ্যক বল করেছি। এবং সমান সংখ্যক উইকেট পেয়েছি। কি, উন্মত্ত কাকতালীয় ব্যাপার!’

তবে ইকোনমি দিয়ে আলাদা করা যাবে তাদের। এক্ষেত্রে বেশ এগিয়ে বুমরাহ। তার ইকোনমি রেট ৬ দশমিক ২৭; অন্যদিকে শামসির ৭ দশমিক ৩৯। টি-টোয়েন্টি ক্যারিয়ারে বুমরাহর সেরা বোলিং ৭ রানে ৩ উইকেট। অন্যদিকে প্রোটিয়া স্পিনারের ক্যারিয়ারসেরা ২৪ রান খরচায় ৫ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App