×

খেলা

নাটকের পর নাটক, নির্বাচককেই নতুন কোচ বানাল পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

নাটকের পর নাটক, নির্বাচককেই নতুন কোচ বানাল পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটে নাটক চলছেই—রবিবার জানা গিয়েছিল, জেসন গিলেস্পিকে সরিয়ে তিন সংস্করণেই দলের দায়িত্ব নিতে যাচ্ছেন আকিব জাভেদ। মূলত হুট করেই পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব ছাড়ছে গ্যারি কার্স্টেন। এরপর গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থায়ী কোচ না পাওয়া পর্যন্ত তারই দায়িত্ব পালনের কথা ছিল। তবে সাদা বলের জন্য নতুন করে আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

সোমবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে সাবেক এই পেসারের ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের কোচ হওয়ার কথা জানিয়েছে পিসিবি। তবে এখনই দায়িত্ব নিচ্ছেন না তিনি। 

আফ্রিকা সফরে গিলেস্পিই থাকছেন। অন্যদিকে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত আকিব এই পদে থাকবেন। নির্বাচকের দায়িত্বও বহাল থাকবে তার।

ছবি: আকিব জাভেদ

পিসিবি এটাও জানিয়েছে, শিগগিরই সাদা বলের জন্য স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে। 

পাকিস্তানের পরবর্তী সূচিতে জিম্বাবুয়ে সফর রয়েছে। আগামী ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দ্য গ্রিন ম্যানরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App