×

খেলা

দুই সেঞ্চুরিতে সেরা তিনে তিলক, অলরাউন্ডারের সিংহাসন হার্দিকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম

দুই সেঞ্চুরিতে সেরা তিনে তিলক, অলরাউন্ডারের সিংহাসন হার্দিকের

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেন হার্দিক পান্ডিয়া। এমন পারফরম্যান্সের সুফলও পেয়েছেন। লিয়াম লিভিংস্টোনকে টপকে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক। আর সিরিজ নিশ্চিতের ম্যাচে তিন ওভারে ৮ রানে ১ উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ২৪৪ রেটিং পয়েন্টে দুই ধাপ পেরিয়ে শীর্ষে উঠেছেন হার্দিক। ফলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শীর্ষে উঠলেন হার্দিক।

এর আগে, গত জুলাইয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে, সে সময়ে শীর্ষস্থান দখল করেছিলেন ভারতীয় এই তারকা।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে মোট ২৮০ রান করা তিলক বার্মা এক লাফে ৬৯ ধাপ এগিয়েছেন। ব্যাটারদের তালিকায় তিন নম্বরে এসেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড শীর্ষস্থান ধরে রেখেছেন। এই তালিকায় দুইয়ে আছেন ফিল সল্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

বৃষ্টির পর ঢাকার সকালে স্বস্তি, কমলো দূষণ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

লোহিত সাগরে হামলা, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App