×

খেলা

৬ দলের লড়াই শেষে যেভাবে পাঞ্জাবে আর্শদীপ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

৬ দলের লড়াই শেষে যেভাবে পাঞ্জাবে আর্শদীপ

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে আর্শদীপ সিংয়ের নাম উঠে। শুরুর দিকে বেশ নীরবতা। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসারকে দলে ভেড়াতে প্রথমে চেন্নাই আগ্রহ দেখায়। তাদের সঙ্গে দিল্লির বিডে দ্রুতই তার মূল্য ৪ কোটি ছাড়ায়। এরপর সাড়ে ৭ কোটি পর্যন্ত এই দুই দলের লড়াই চলে। 

এরপর এগিয়ে আসে গুজরাট। বেঙ্গালুরুর সঙ্গে লড়াইয়ে ১০ দশমিক ৭৫ কোটি রুপিতে থামে গুজরাট।

এরই মধ্যে চেন্নাই, দিল্লি, রাজস্থান, বেঙ্গালুরু, গুজরাট ও হায়দরাবাদের মধ্যে লড়াই হয়। শেষমেশ ১৫ দশমিক ৭৫ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল হায়দরাবাদ। তবে সেখানে না, পুরনো ঠিকানাতেই ফেরেন এই পেসার।

১৮ কোটি রূপিতে অর্শদীপকে কিনে নেয় তার পুরোনো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App