×

খেলা

এবার নিলামে ইতিহাস গড়লেন চাহাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

এবার নিলামে ইতিহাস গড়লেন চাহাল

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে রীতিমত ইতিহাস গড়ার মিশনে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে শিরোপাজয়ী শ্রেয়াস আইয়ার ও পরে ঋষভ পান্ত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব নিজেদের করে নেন।

অন্যদিকে মেগা নিলামে ডেভিড ওয়ার্নার দল পাননি। ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল তার। দল পাননি ভারতের হয়ে টেস্ট খেলা দেবদূত পাডিক্কালও।

এদিকে নিলামে সবচেয়ে দামি ভারতীয় বোলার হিসেবে রেকর্ড গড়েছিলেন আর্শদীপ সিং। ১৮ কোটিতে তাকে টেনেছে পাঞ্জাব কিংস। তবে তার সে কীর্তিতে ভাগ বসিয়েছেন যুজবেন্দ্র চাহাল। সমান ১৮ কোটিতেই পাঞ্জাবে আর্শদীপের সঙ্গী হন এই লেগি। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় স্পিনারের কীর্তিও চাহালের।

জস বাটলার, কে এল রাহুলদের নিয়েও নিলামে  লড়াই হওয়ার কথা ছিল। তবে পান্ত, আইয়ারদের মতো দাম পাননি তারা। বাটলারকে ১৫ কোটি ৭৫ লাখে দলে নেয় গুজরাট টাইটান্স। অন্যদিকে ১৪ কোটিতেই রাহুলকে পেয়ে যায় দিল্লি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App