×

খেলা

মাত্র ৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪৪ এএম

মাত্র ৭ রানে অলআউট হয়ে বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে মুদ্রার দুই পিঠই দেখা গেছে। আগে ব্যাট করে নাইজেরিয়া টি-টোয়েন্টি ইতিহাসে অষ্টম সর্বোচ্চ ২৭১ রান তোলে। জবাব দিনে নেমে মাত্র ৭ রানে অলআউট হয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট। 

আইভরি কোস্টের ১০ ব্যাটসম্যানের মধ্যে ৬ জনই শূন্য রানে বিদায় নেন। সর্বোচ্চ ইনিংস ৪ রানের। নাইজেরিয়ার সেলিম সালাউ ১৩ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হন। আইজাক ওকপি ২৩ বলে ৬৫ রান করেন।

এর আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বনিম্ন অলআউটের রেকর্ড ছিল ১০ রানে। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আইল অব ম্যান ১০ রানে অলআউটের রেকর্ডটি গড়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল মঙ্গোলিয়াও। 

আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ে প্রতিপক্ষের বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে নাইজেরিয়া জয় পেয়েছে ২৬৪ রানের বড় ব্যবধানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ২৯০ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল ২৭৩ রানে জিতেছিল। আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার পর থেকেই ক্রিকেটে এমন অদ্ভুত রেকর্ড হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App