×

খেলা

বাংলাদেশকে চাপে রেখে যা বলছেন কেমার রোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

বাংলাদেশকে চাপে রেখে যা বলছেন কেমার রোচ

কেমার রোচ

অ্যান্টিগা টেস্টে চতুর্থ দিন শেষে বেশ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের মাত্র ১৫২ রানে অলআউট করলেও বাংলাদেশের সামনে বড় লক্ষ্য ছিল। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। 

হাতে প্রায় দেড় দিন সময় থাকলেও জয়ের স্বপ্ন দেখাতে ব্যর্থ টাইগার ব্যাটাররা। উল্টো ৭ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ। ৩১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন‍্য প্রয়োজন ২২৫ রান, আর ক্যারিবিয়ানদের দরকার ৩ উইকেট।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন কেমার রোচ। তার কণ্ঠে ছিল আত্মতৃপ্তি। রোচের ভাষ্য, ‘আমাদের বোলিং গ্রুপের প্রশংসা না করে উপায় নেই। ভেরি হাইলি স্কিলফুল বোলিং গ্রুপ। আমাদের মধ্যে যোগাযোগ আর বোঝাপড়া ভালো ছিল। বল হাতে ভালো একটা শুরু চাচ্ছিলাম। আমি ও জায়ডেন সেই শুরুটা করতে পেরেছি। আরও এক-দুটি উইকেট তুলে নিতে পারলে ভালো হতো।’

অভিজ্ঞ এই পেসার যোগ করেন, ‘ছেলেরা নিজেদের মেলে ধরেছে। দ্বিতীয় ইনিংসে কাজটা সহজ ছিল না, প্রথম ইনিংসে অনেকক্ষণ ব্যাট করতে হয়েছে। তবে বল হাতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, ফ্যান্টাস্টিক। বোলিং গ্রুপের প্রশংসা করতে চাই। নিজেদের মধ্যে বোঝাপড়া দারুণ ছিল, দারুণ ইউনিট, এর অংশ হতে পেরে আমি খুবই খুশি।’

৩৩৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া নিয়ে রোচ বলেন, ‘পরিকল্পনা ছিল বাংলাদেশের ব্যাটারদের জন্য যতটা সম্ভব কঠিন করে তোলা। রান রেট কম রেখে ভালো জায়গায় বল করে ব্যাটারদের চাপে রাখা। বোলাররা সেই কাজ খুব ভালোভাবে করেছে। দ্রুতই দুটি উইকেট চলে যায়, আমি একটা পাই আরেকটা জায়ডেন। এরপর আরও পাঁচটি উইকেট পড়েছে। যে এনার্জি নিয়ে ছেলেরা বল করেছে আমি খুবই খুশি। কিছু ক্যাচ হাতছাড়া হয়েছে যা নিয়ে আমাদের কথা বলতে হবে। তবে বোলিং ইউনিট সুযোগ তৈরি করছে, এটাই তো চাওয়া থাকে।’

রোচ আরো বলেন, ‘আমি আমার সময়টা খুব উপভোগ করছি। উইকেট থেকে সুবিধা পাচ্ছি। মানিয়ে নেওয়ার সব ধরনের চেষ্টা করছি। ক্যারিবিয়ানের বেশিরভাগ দেশের চেয়ে এখানে বেশি মুভ করে। পেস ইউনিটের ছেলেদের সাথে সময় কাটানোটা খুবই উপভোগ্য। ড্রেসিংরুমে আমরা অনেক মজা করি। এটা একটা দারুণ ওয়ার্কিং ইউনিট। তাদের নামের পাশে অনেক উইকেট থাকবে। নিজের খেলা শেষে এসব দেখে খুব গর্বিত হবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App