×

খেলা

আইপিএলে ১২ ক্রিকেটারের দল না পাওয়া নিয়ে যা জানাল বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৮:০৯ পিএম

আইপিএলে ১২ ক্রিকেটারের দল না পাওয়া নিয়ে যা জানাল বিসিবি

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসন্ন আসরের নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার নাম দিয়েছিলেন। তাদের মধ্য থেকে দু'জনকে নিলামের টেবিলে তোলা হয়েছিল। তবে মোস্তাফিজুর রহমান কিংবা রিশাদ হোসেন; কেউই দল পাননি।

বুধবার (২৭ নভেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এ সময়ে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়া নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’

এদিকে গেল বছরে ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি তাসকিন আহমেদ। এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘জোর করে কিন্তু... এই দেশে বলি, ওই দেশে বলি, ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’

তিনি যোগ করেন, ‘আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App