×

খেলা

আফ্রিকায় স্বর্ণ জিতল বাংলাদেশি কারাতেকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

আফ্রিকায় স্বর্ণ জিতল বাংলাদেশি কারাতেকা

ছবি: সংগৃহীত

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলাদেশ। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টের ভেন্যু স্থানান্তর করা হয়। ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের কারাতেকা।

৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কাতা ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আদাম চৌধুরী। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী।

কমনওয়েলথে কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে মুস্তাক চৌধুরী রয়েছেন। স্বর্ণজয়ী আদামের বাবা তিনি।

এদিকে কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ভেটেরানরাও অংশগ্রহণ করেছেন। এস এ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণ জেতেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App