×

খেলা

সুসংবাদ দিলেন মোস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

সুসংবাদ দিলেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান, ছবি: গেটি ইমেজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না মোস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নেন কাটার-মাস্টার। এবার সুখবরো দিলেন। প্রথম সন্তানের বাবা হয়েছেন এই টাইগার পেসার।

বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে এক পোস্টে সুখবরটা জানান তিনি। 

টাইগার এই পেসার লেখেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।’

উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ মার্চ সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন ফিজ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App