×

খেলা

চা শ্রমিক সেজে দুই অধিনায়কের ট্রফি উন্মোচন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

চা শ্রমিক সেজে দুই অধিনায়কের ট্রফি উন্মোচন

ছবি: বিসিবি

মূলধারার জনগোষ্ঠীর তুলনায় বেশ পিছিয়ে চা–শ্রমিকদের জীবনমান। বছরের পর বছর চা প্রিয় বাঙালির তৃষ্ণা মিটিয়েও ন্যায্য মজুরি মেলে না নিরীহ এই শ্রমিকদের। এবার সেই চা শ্রমিকের বেশে হাজির হলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ১৭০ বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন তারা।

আগামী ৫ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয়টি ৭ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের সবগুলো ম্যাচই হবে।

এর আগে, হোম অব ক্রিকেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় সফরকারীরা।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ: দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না

স্পিকার হাফিজ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App