×

খেলা

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান যুবাদের ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনারই শূন্য করে ফেরেন। ৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট। ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।

ফলে পাকিস্তান যুবাদের ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট করে টাইগার যুবারা। ব্যাট হাতে ৭ উইকেটের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের মোকাবিলা করবে তামিমরা।

পাকিস্তানের হয়ে তিনে নামা রিয়াজুল্লাহ ২৮ রান করেন। চারে নামা অধিনায়ক সাদ বেগ ১৮ রান যোগ করেন। সাতে নামা অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে ১০০ রান ছাড়াতে পারে পাকিস্তান। 

রান তাড়ায় নেমে শুরুতে সুবিধা করতে পারেনি বাংলাদেশও। ১৪ বল খেলেও কোনো রান না করেই ফিরে যান ওপেনার কালাম সিদ্দিকী। এরপর আরেক ওপেনার জাওয়াদ আবরারও ২৫ বলে ১৭ রান করে আব্দুল সোবহানের বলে ক্যাচ দেন।

২৮ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশের জন্যও চাপ কিছুটা বাড়ে। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও শিহাব জেমসের ৫৭ রানের জুটিতে সেটি কাটিয়ে উঠে তারা। 

৩৬ বলে ২৬ রান করে নাভিদ আহমেদের বলে শিহাব আউট হলে। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই বাংলাদেশের নিয়ন্ত্রণে। ৭ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App