×

খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। এরপরেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপত মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে।

এর আগে, টেস্ট সিরিজে দুর্দান্ত লড়াই করেছে দুই দল। ফলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়েছে।

এদিকে ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াডে সিনিয়র ক্রিকেটাররা নেই। তাই এই সিরিজকে তরুণদের ভালো কিছুর করার মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। 

সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ৩ পেসার এবং ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে লাল-সবুজেরা। অন্যদিকে ঘরের মাঠে বরাবরই শক্তিশালী ক্যারিবিয়ানরা। জাস্টিন গ্রেইভসসহ মোট ৪ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। অধিনায়ক শাই হোপসহ টপ-অর্ডারে বেশ মারকুটে ব্যাটারও আছেন। ফলে, কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে টাইগার বোলারদের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, জাস্টিভ গ্রেইভস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, জেডন সিলস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App