×

খেলা

ভালো শুরুর পর ফিরলেন সৌম্য

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

ভালো শুরুর পর ফিরলেন সৌম্য

সৌম্য সরকার, ছবি: সংগৃহীত

আলজারি জোসেফের করা পঞ্চম ওভারে জোড়া বাউন্ডারি হাঁকিয়েছিলেন। প্রথমটা ফাইন লেগ, পরেরটা কাভার দিয়ে। মনে হচ্ছিল, দিনটা নিজের আভায় রাঙাবেন সৌম্য সরকার। কিন্তু হলো কই! এই ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশের বাঁ-হাতি এই ওপেনার। ফেরার আগে ৩ চারে ১৮ বলে ১৯ রান করেন তিনি।

রবিবার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তানজিদ আর সৌম্যের ব্যাটে ভালো কিছুর স্বপ্ন দেখছিল দল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ দশমিক ৫ ওভারেই ৩৪ রান তুলে ফেলেছিলেন তারা।

তবে ক্রিজে থিতু হতে পারেননি সৌম্য। পঞ্চম ওভারে জোড়া চার হাঁকিয়ে আত্মবিশ্বাস কুড়ানো এই ওপেনারকে পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ক্যারিবিয়ান পেসার জোসেফ। ফলে ১৮ বলে ৩ চারে ১৯ রান করেই সৌম্যকে থামতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App