×

খেলা

ফিফটির পর ফিরলেন তানজিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

ফিফটির পর ফিরলেন তানজিদ

তানজিদ হাসান তামিম, ছবি: সংগৃহীত

দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটির দেখা পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে হাফ-সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এই ওপেনার। আলজারি জোসেফের বলে শর্ট থার্ডম্যানে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ৬ চার ও ৩ ছক্কায় ৬০ বলে ৬০ রান করে থামলেন তামিম। এতে মিরাজের সঙ্গে তার ৯৭ বলে ৭৯ রানের জুটিও ভাঙল।

এর আগে, সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। তানজিদ আর সৌম্যের ব্যাটে ভালো কিছুর স্বপ্ন দেখছিল দল। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ দশমিক ৫ ওভারেই ৩৪ রান তুলে ফেলেছিলেন তারা।

তবে ক্রিজে থিতু হতে পারেননি সৌম্য। পঞ্চম ওভারে জোড়া চার হাঁকিয়ে আত্মবিশ্বাস কুড়ানো এই ওপেনারকে পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন ক্যারিবিয়ান পেসার জোসেফ। ফলে ১৮ বলে ৩ চারে ১৯ রান করেই সৌম্যকে থামতে হয়।

একই পথে হাঁটেন লিটন দাসও। নিশ্চিত জীবন পাওয়া উইকেটকিপার এই ব্যাটার রোমারিও শেফার্ডের লাফিয়ে উঠা বলে খোঁচা মারতে গিয়ে ৭ বলে ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App