×

খেলা

ছক্কার ডাবল সেঞ্চুরির রেকর্ড মাহমুদউল্লাহর, বাকিরা কে কোথায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

ছক্কার ডাবল সেঞ্চুরির রেকর্ড মাহমুদউল্লাহর, বাকিরা কে কোথায়

মাহমুদউল্লাহ রিয়াদ, সংগৃহীত

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২’শ ছক্কার মালিক হলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। রবিবার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। ইনিংসের ৩টি ওভার বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২’শ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে ৪২৬ ম্যাচে ক্যারিয়ারে ১৯৭টি ছক্কা মেরেছিলেন মাহমুদউল্লাহ। ওই তিন ছক্কায় ৪২৭ ম্যাচের ৪৩০ ইনিংসে ২’শ ছক্কা পূর্ণ করেন তিনি।

২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৫০ টেস্টে ২৪টি, ২৩৬টি ওয়ানডেতে ৯৯টি ও ১৪১টি টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কায় দ্বিতীয়স্থানে আছেন তামিম ইকবাল। ৩৯১ ম্যাচের ৪৫২ ইনিংসে ১৮৯টি ছক্কা তামিমের।

এই তালিকায় তৃতীয়স্থানে মুশফিকুর রহিম। ৪৬৮ ম্যাচের ৫২১ ইনিংসে ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন মুশি। ৪৪৭ ম্যাচের ৪৯১ ইনিংসে ১৩৫টি ছক্কা মেরে তালিকার চতুর্থস্থানে সাকিব আল হাসান। 

তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড ভারতের অধিনায়ক রোহিত শর্মার। ৪৮৯ ম্যাচের ৫২১ ইনিংসে ৬২৪টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App