×

খেলা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও শুরুতে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। টপ-অর্ডারে আজও ব্যর্থ হয়েছেন সৌম্য-লিটন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রানে ব্যাট করছে সফরকারীরা। ক্রিজে আছেন জাকের আলি অনিক ও মাহমুদউল্লাহ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই শুরু করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। অভিষিক্ত মারকুইনো মাইন্ডলির করা তৃতীয় ওভারে চড়াও হয়েছিলেন তানজিদ। দুই ছক্কা আর এক চারে ১৮ রান নেন এই ওপেনার।

কিন্তু দারুণ শুরুর পরের ওভারেই ছন্দপতন লাল-সবুজ শিবিরে। জেইডেন সিলসকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে ক্যাচ তুলে দেন সৌম্য। সহজ ক্যাচ নেন গুড়াকেশ মোতি। ফেরার আগে ৫ বলে ২ রান করেন এই ওপেনার।

সৌম্যর বিদায়ের পর লিটনকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান তামিম। তবে অপরপ্রান্তে রান বের করতে পারছিলেন না উইকেটকিপার এই ব্যাটার। ধৈর্যও হারিয়ে ফেলেছিলেন। বাউন্সার পেয়েই পুল করতে গিয়েছিলেন। তবে ঠিকমতো ব্যাটে পাননি। বল ব্যাটের মাথায় লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে এভিন লুইসের মুঠোবন্দি। ১৯ বলে ৪ রান করে ফেরেন লিটন।

তার বিদায়ে পর ক্রিজে এসেই সাজঘরে ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৫ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি।

মিরাজের পর সাজঘরের পথ ধরেন তামিমও। ব্যাকওয়ার্ড পয়েন্টে রোস্টন চেজকে ক্যাচ শিখিয়ে ৩৩ বলে ৪৬ রান করে আউট হন এই ওপেনার।

পঞ্চম উইকেটে আফিফ ও রিয়াদ মিলে বিপর্যয় কাটানোর চেষ্টা করেছিলেন। তবে বাংলাদেশের রান ১০০ ছুঁতেই আউট আফিফ। তার বিদায়ে পঞ্চম উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App