×

খেলা

মেয়ের বিয়ে দেয়ার আগে শাহিনকে নিয়ে তদন্তে নেমেছিলেন আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

মেয়ের বিয়ে দেয়ার আগে শাহিনকে নিয়ে তদন্তে নেমেছিলেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদির দ্বিতীয় কন্যাকে বিয়ে করেছেন শাহিন শাহ আফ্রিদি। এবার বিয়ের দীর্ঘদিন পরে শহীদ আফ্রিদি জানালেন, মেয়ে বিয়ে দেওয়ার আগে শাহিনের ব্যাপারে খুঁটিনাটি জানতে তদন্তে নেমেছিলেন তিনি।

সম্প্রতি উর্দূতে প্রচারিত এক অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘কোনো বাবাই মেয়ের বিয়ে যথেষ্ট দেখাশুনার আগে দেন না। শাহিনের বেড়ে ওঠা বা তরুণ সময়টা ভালো ছিল। তবে আমার পরিবার করাচিতে স্থায়ী হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ কমে যায়। শাহিনের কোচরা সবসময় ওর প্রশংসাই করতো।’

শাহিনের সম্পর্কে তদন্ত করতে নেমে কী জানতে চেয়েছিলেন, এমন প্রশ্নে আফ্রিদি বলেন, ‘একটি সফল সম্পর্কের জন্য সামঞ্জস্য নিশ্চিত করা অপরিহার্য। তাছাড়া উভয়কেই একটি ভালো ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অবদান রাখতে হবে।’

পাঁচ কন্যার বাবা শহীদ আফ্রিদি। শাহিনের স্ত্রী আনশা আফ্রিদির দ্বিতীয় সন্তান। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গাঁটছাড়া বাঁধেন শাহিন-আনশা। এরপর ২০২৪ সালের আগস্টে নিজেদের প্রথম পুত্র আলিয়ারকে স্বাগত জানান শাহিন-আনশা।

এদিকে সাবেক এই তারকা অলরাউন্ডারের বয়স ৪৭ হলেও এখনও তাকে যুবকই মনে হয়। যে কারণে এখনই ‘নানা’ উপাধি নেওয়ার ইচ্ছে নেই বলেও কৌতুক করেন তিনি। আফ্রিদির দাবি, ‘সম্ভবত আমার ছোট মেয়ে বিয়ে করার পরে এবং তার সন্তানের জন্মের পরে আমি এটি বিবেচনা করব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App