×

খেলা

তামিমের ঝড়ের দিনে চট্টগ্রামের প্রথম জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

তামিমের ঝড়ের দিনে চট্টগ্রামের প্রথম জয়

ছবি: সংগৃহীত

ওপেনার তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম বিভাগ। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট বিভাগকে ১২ রানে হারিয়েছে চট্টগ্রাম। এদিন ৩৩ বলে ৬৫ রান করেন তামিম। সিলেটের হয়ে ব্যাট হাতে ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ওপেনার তৌফিক খান তুষার। 

সিলেট একাডেমি গ্রাউন্ডে কুয়াশার কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ বলে ৮০ রানের সূচনা করে চট্টগ্রাম। ১৭ বলে ২৯ রান করে ফিরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে একপ্রান্ত আগলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তামিম।

১১তম ওভারে আউটের আগে ৮ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তামিম। এর আগে, চট্টগ্রামের প্রথম ম্যাচে ১৩ রানে ফিরেছিলেন ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা তামিম।

তামিম-মাহমুদুলের পর চট্টগ্রামের হয়ে দুই অঙ্কের দেখা পান সাব্বির হোসেন। ১২ বলে ১৫ রান করেন তিনি। এতে ১৫ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে চট্টগ্রাম। সৈয়দ খালেদ আহমেদ ৪ উইকেট নেন। 

জবাবে ওপেনার তৌফিক খানের ঝোড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে ১শ রানে পৌঁছে জয়ের স্বপ্ন দেখছিল সিলেট। কিন্তু ১১তম ওভারের তৃতীয় বলে তৌফিক আউট হলে সিলেটের জয়ের আশা শেষ হয়ে যায়। ১৪ দশমিক ২ ওভারে ১৩৩ রানে অলআউট হয় সিলেট। 

৭ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে ৭৬ রান করেন তৌফিক। হাসান মুরাদ ও নাইম হাসান তিনটি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন তামিম। 

দুই ম্যাচে চট্টগ্রামের এটি প্রথম জয়, অন্যদিকে দু’টিতেই হারল সিলেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App